বিশ্ব নদী দিবস: পলাশে শীতলক্ষ্যা বাঁচানোর দাবিতে মানববন্ধন
২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে দুষণ ও দখলের কবল থেকে শীতলক্ষ্যা নদী রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার সকালে বিশ্ব নদী দিবসে ঘোড়াশালের শীতলক্ষ্যার তীরে পৌরসভা ফটকের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।
“বাঁচাও শীতলক্ষ্যা আন্দোলন” নামে একটি সংগঠনের ব্যানারে অায়োজিত মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ডে বিভিন্ন স্লোগান লিখে মাছ ও জীববৈচিত্র রক্ষা করাসহ শিল্পবর্জ্যের দুষণ ও নদীর দুই তীর অবৈধ দখলের কবল থেকে রক্ষার দাবি জানানো হয়।
এসময় বক্তারা বলেন, পলাশ উপজেলা ও নদীর ওপার গাজীপুরের কালিগঞ্জসহ নদীর দুই তীর অবৈধভাবে দখল করেছে বিভিন্ন শিল্পকারখানা মালিকরা। এসব শিল্পের নির্গত বর্জ্যের কারণে নদীর মাছসহ জীববৈচিত্র ধ্বংস হচ্ছে। কারখানাগুলোতে ইটিপি থাকলেও এসব চালু না রাখলেও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসন উদাসীন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
সংগঠনের সভাপতি মাহবুব সৈয়দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, শিক্ষাবিদ মাহাবুব কবীর, পলাশ প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, সংগঠনের উপদেষ্টা এস এম মান্নান ও কবি শাহ বোরহান মেহেদী প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা