পলাশে বাড়ির উঠানেই দিনমজুরকে গলাকেটে হত্যা
০১ অক্টোবর ২০২২, ০৩:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে মনির হোসেন (৪০) নামে এক দিনমজুরকে নিজ বাড়ির উঠানেই হাত-মুখ বেঁধে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন নরসিংহারচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার রাত ১টার দিকে দিনমজুর মনির হোসেনের মুঠোফোনে একটি কল আসে। পরে মনির হোসেন তার স্ত্রী কোহিনুর বেগমের ওড়না কাঁধে দিয়ে ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফেরেননি। শনিবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মনির হোসেনের পিতা জামাল উদ্দিন ঘর থেকে বের হন। এসময় বাড়ির উঠানে ঘরের দরজার সামনে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছেলে মনির হোসেনের গলাকাটা লাশ দেখতে পান তিনি। ছেলের লাশ দেখে বাবা জামাল উদ্দিনের আর্তচিৎকারে বাড়ির মানুষসহ আশপাশের মানুষ ছুটে আসেন। পরে পলাশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, কে বা কারা রাতে ফোন করে মনির হোসেনকে ঘর থেকে বের করে নিয়ে এই হত্যার ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পলাশ থানায় মামলা প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা