পলাশে ঘরে ঢুকে স্ত্রী’র সামনে স্বামীকে কুপিয়ে হত্যা
২৫ অক্টোবর ২০২২, ০২:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে ঘরে ঢুকে অনিল চন্দ্র পাল (৪৫) নামে এক ইজিবাইক চালককে তার স্ত্রী’র সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী গীতা রাণী পাল (৩২)। সোমবার দিবাগত রাত ৩টার দিকে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: ইলিয়াছ এই হত্যার তথ্য নিশ্চিত করেছেন।
নিহত অনিল চন্দ্র পাল পলাশ উপজেলার মধ্য পারুলিয়া গ্রামের মনিন্দ্র চন্দ্র পালের ছেলে। তিনি মাটির পণ্য তৈরীর পাশাপাশি ইজিবাইক চালিয়ে জীবীকা নির্বাহ করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাত ৩ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ঘরের ভাঙ্গা দরজা দিয়ে অনিল চন্দ্র পালের ঘরে ঢুকে। এসময় তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে তার স্ত্রী গীতা রাণী বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় গীতা রাণী পালের ডাক চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে গুরুতর আহতাবস্থায় অনিল চন্দ্র পাল ও তার স্ত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অনিল চন্দ্র পালকে মৃত ঘোষণা করেন এবং গীতা রাণী পালকে প্রাথমিক চিকিৎসা দেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: ইলিয়াছ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা