ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
২৬ অক্টোবর ২০২২, ০৬:২৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় রেনু বেগম (৬৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকালে ঘোড়াশাল রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেনু বেগম উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক গ্রামের মৃত কদম আলীর স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে টান ঘোড়াশালের রেললাইন পার হয়ে পাশের গ্রামে যাচ্ছিলেন রেনু বেগম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তার ছেলে আবুল হাসেম তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আবুল হাসেম জানান, রেলক্রসিং অতিক্রম করে সামনে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন মাকে ধাক্কা দেয়। খবর পেয়ে মাকে উদ্ধার করে প্রথমে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর মা মারা যান।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক ইকবাল হোসেন জানান, রেলস্টেশন থেকে এ দুর্ঘটনার বিষয়ে আমাদের জানানো হয়নি। তবে আমরা লোকমুখে শুনেছি একজন মারা গেছেন। এ ঘটনায় বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি