পলাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩০ অক্টোবর ২০২২, ০৬:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে পুকুরের পানিতে ডুবে আদিব হাসান নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আদিব হাসান সরকারচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গজারিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে যায় আদিব হাসান। শিশুটি বেশ কিছুক্ষণ ধরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে পাশের বাড়ির লোকজন পুকুরের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখে পরিবারকে জানায়। এসময় শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা