পলাশে আসামী গ্রেপ্তার করতে গিয়ে কনস্টেবলের মৃত্যু
০৪ নভেম্বর ২০২২, ০৮:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে আসামী গ্রেপ্তার করতে গিয়ে তৌফিকুল ইসলাম (৫৩) নামে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তারের সময় শ্বাসকষ্ট জনিত কারণে তার মৃত্যু হয়।
কনস্টেবল তৌফিকুল ইসলাম নেত্রকোণার বারাহাট্টা থানা এলাকার মৃত মো. শহিদ উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পলাশ থানায় কর্মরত ছিলেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে পলাশ থানাধীন চরসিন্দুর এলাকায় স্পেশাল-৩ রণপাহাড়া ডিউটি করছিলেন কনস্টেবল তৌফিকুল ইসলাম। ভোর রাত ৪ টা ২৫ মিনিটের দিকে এএসআই আবুল কাশেম ও তৌফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করতে গেলে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট দেখা দেয়। এসসময় তাকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
পরে সকাল ১২ টা ৩০ মিনিটের দিকে পলাশ থানা চত্বরে তৌফিকুল ইসলামের জানাজা নামাজ শেষে ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সে ১ টা ৪৫ মিনিটের দিকে তার ২য় জানাজার নামাজ শেষে তৌফিকুল ইসলামের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা