ঘোড়াশালে সিএনজি'র ধাক্কায় স্কুল শিক্ষক নিহত
১৯ নভেম্বর ২০২২, ০৫:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অনিল চন্দ্র দেবনাথ (৭২) নামে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধায় ঘোড়াশালের পৌর অডিটোরিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকায় নেয়ার পথে রাত ৮টায় তার মৃত্যু হয়।
নিহত অনিল চন্দ্র দেবনাথ ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের মৃত যোগেশ চন্দ্র দেবনাথের ছেলে। তিনি গাজীপুরের কালিগঞ্জের শহীদ ফকির শামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরে ঘোড়াশাল জনতা আদর্শ বিদ্যাপিঠের ইংরেজীর শিক্ষক ছিলেন।
নিহত শিক্ষকের ভাতিজা অরুণ কুমার দেবনাথ জানান, ঘোড়াশাল স্টেশনের উদ্দেশ্য বাসা থেকে বের হন অনিল চন্দ্র দেবনাথ। পৌর অডিটোরিয়ামের সামনের রাস্তার একপাশ দিয়ে হেটে যাচ্ছিলেন তিনি। এসময় পলাশ থেকে ছেড়ে আসা একটি সিএনজি তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাইবুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত একজনের খবর জানতে পেরেছি। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা