৩০ কেজি করে চাল পেলেন পলাশের ৬০৩ নারী
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
পলাশ উপজেলার চরসিন্দুর ও গজারিয়া ইউনিয়নের ভিডব্লিউবি চক্র ২০২৩-২৪ এর আওতায় ৬০৩ নারী উপকারভোগীদের মাঝে কার্ড ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে চরসিন্দুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়।
চরসিন্দুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সার্বিক তত্বাবধায়নে ৩০৯ নারীর মাঝে কার্ড ও চাল বিতরণ করা হয়।
চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে কার্ড ও চাল তুলে দেন পলাশের সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন প্রমুখ।
অপরদিকে সকালে গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২৯৪ পরিবারের নারীদের মাঝে কার্ড ও ৩০ কেজি করে চাল বিতরণ করেন পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। ২ বছর মেয়াদে প্রতিমাসে ৩০ কেজি করে উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি