পলাশে নবগঠিত কমিটির অনুমোদন হওয়ায় জাপা’র আনন্দ র্যালী
০৫ মার্চ ২০২৩, ০৬:১০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে জাতীয় পার্টির নবগঠিত ওয়ার্ড কমিটির অনুমোদন হওয়ায় আনন্দ র্যালী উদযাপন করেছে দলটির নেতাকর্মীরা। শনিবার বিকালে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে র্যালিটি বের করা হয়।
উপজেলার জিনারদী ইউনিয়নের নবগঠিত ৫ ও ৬ নং ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্যোগে র্যালীটি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চরনগরদী বাজারে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে উপস্থিত হন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) থেকে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী এ. এন.এম রফিকুল আলম সেলিম। এসময় পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, সদস্য সচিব এড. কাজী নজরুল ইসলাম সরোয়ার মোল্লা, জিনারদী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক দেলোয়ার হোসেন স্বপন পাঠান, সদস্য সচিব কামাল হোসেন, যুব সংহতির আহ্বায়ক ওসমান মিয়া, সদস্য সচিব বাবু উৎফল দাস, জিনারদী ইউনিয়ন জাতীয় পার্টির ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. মাজেদ খন্দকার, সাধারণ সম্পাদক মিলন মিয়া ও ৬ নং ওয়ার্ডের সভাপতি আওলাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর