ঘোড়াশালে কাভার্ড ভ্যানের সাথে সিএনজির সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪
৩০ মার্চ ২০২৩, ০৭:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে কাভার্ড ভ্যানের সাথে যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সিএনজির আরও ৪ যাত্রী। বৃহস্পতিবার বিকালে পলাশ থানার পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের মধ্যে একজন হলেন গাজীপুরের কালিগঞ্জ উপজেলার চুয়ারিখোলা গ্রামের সুরেন্দ্র নাথের ছেলে পংকজ নাথ (৪০)। তাৎক্ষনিকভাবে নিহত নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে পাঁচদোনা থেকে শিশুসহ ৬ জন যাত্রী নিয়ে সিএনজিটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের নীচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশাটি। এতে ঘটনাস্থলে পংকজ নাথ (৪০) নামে সিএনজির এক যাত্রী নিহত হয়। একই সাথে আহত হয় নারীসহ আরও পাঁচ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঘোড়াশাল ও নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানে এক নারী যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে ২ জন ঘোড়াশালের একটি বেসরকারি হাসপাতালে ও ২ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহত দুইজনের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে, নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর