পলাশে ট্রলির চাপায় বাইসাইকেল আরোহী নিহত
০৭ এপ্রিল ২০২৩, ০৩:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মাসুম সিকদার (২৭) নামে বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ট্রলিটি জব্দ করাসহ চালক নাইম মোল্লা (২৪) কে আটক করেছে পুলিশ। নিহত মাসুম সিকদার উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের মৃত ইসমাঈল সিকদারের ছেলে। তিনি চরসিন্দুর ইউনিয়নের বালিয়া গ্রামে অবস্থিত দেশবন্ধু পলিমার ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬ টার দিকে দেশবন্ধু পলিমার ফ্যাক্টরি থেকে নাইট ডিউটি শেষ করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মাসুম সিকদার। ফ্যাক্টরি থেকে ২’শ গজ সামনের বালিয়া মোড়ে আসলে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে গিয়ে ওই ট্রলির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয়রা ট্রলিসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
চরসিন্দুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী উদ্দিন জানান, বেপরোয়া ট্রলি ও অদক্ষ চালকদের কারণেই প্রাণ হারাতে হচ্ছে। এসব অদক্ষ চালক ও ফিটনেসবিহীন অবৈধ ট্রলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ট্রলিটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর