পলাশে তিন অটোরিকশাসহ আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য আটক
০৮ এপ্রিল ২০২৩, ০৪:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে ৩টি চোরাইকৃত সিএনজিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে পলাশ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী এই তথ্য জানান।
এর আগে গত শুক্রবার রাতে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝালকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাহ্মণবাড়িয়ার কলামুরি গ্রামের রজব আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০), নবীনগর উপজেলার খোকা মিয়ার ছেলে আল-আমিন (২৮) ও একই এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৪)।
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে আসছিল। শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চোরাইকৃত সিএনজি অটোরিকশা উপজেলার গজারিয়া ইউনিয়নের চরসিন্দুর টু ইটাখোলা আঞ্চলিক সড়কের ঝালকাটা বাজার দিয়ে যাচ্ছে। পরে সেখানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় তিনটি চোরাইকৃত সিএনজি অটোরিকশাসহ রফিকুল ইসলাম, আল-আমিন ও উজ্জল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। চোরইকৃত সিএনজি অটোরিকশাগুলোর মালিকদের পরিচয় জানার চেষ্টা চলছে। আটককৃতদের বিরুদ্ধে পলাশ থানায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর