ঘোড়াশালে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন জরিমানা
১৫ মে ২০২৩, ০৭:২০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর ঘোড়াশালে অভিযান চালিয়ে অর্ধশত অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত ও তিতাস কর্তৃপক্ষ। সোমবার পলাশ উপজেলার ঘোড়াশাল শান্তানপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।
পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা এই অভিযান পরিচালনা করেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী নরসিংদীর উপ-মহাব্যবস্থাপক নাসিমুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্রের যোগসাজশে ঘোড়াশাল অঞ্চলের বাসাবাড়িতে অর্ধশত অবৈধ আবাসিক সংযোগ ব্যবহার করা হচ্ছিল। এতে বৈধ গ্রাহকরা গ্যাসের চাপ কম পাওয়াসহ সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছিল।
খবর পেয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অবৈধ গ্যাসং সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কিছু রাইজারের মাধ্যমে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অনিয়মের অভিযোগে অবৈধ সংযোগধারীদেরকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানী নরসিংদীর ব্যবস্থাপক মাকসুদুর রহমান, সহকারী ব্যবস্থাপক মজিবুর রহমান, সুরজিৎ কুমার সাহা সহ তিতাস গ্যাস কোম্পানীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি