পলাশে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, ৭ জন গ্রেপ্তার
১৫ মে ২০২৩, ০৮:৪৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে চোর সন্দেহে রাজন মিয়া (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার পর লাশ পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোঁপে ফেলে রাখার ঘটনায় মামলা হয়েছে। সোমবার বিকালে নিহত রাজনের বাবা ফাইজউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। সোমবার সন্ধ্যায় মামলার তথ্য নিশ্চিত করেন পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক।
তিনি জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও দুই থেকে তিন জনকে আসামি করা হয়েছে। ১০ আসামীর মধ্যে ৭ আসামী রমেন চন্দ্র দাস, প্রদীপ দাস, মো.আইয়ুব আলী, নাজমুল, মোঃ সাদ্দাম, মোঃ উসমান গনি ও আব্দুর সোবহানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামী এরশাদ ওরফে খুকু, নুরুল হক ও সুমন মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী নিহত রাজনের বাবা মামলার বিবরণে উল্লেখ করেন, উল্লেখিত আসামীরা তার ছেলে রাজন ও তার বন্ধু ইয়াছিনকে বিনা দোষে আটক করে। এসময় এলোপাতাড়ি পিটিয়ে হত্যা শেষে রাজনের মরদেহ বাড়ির পাশে আশ্রাফ টেক্সটাইলের একটি পরিত্যক্ত ছোট ভাঙ্গা ঘরের ভিতর প্লাস্টিকের ত্রিপাল দিয়ে লুকিয়ে রাখে। পরে পুলিশ গিয়ে রাজনের মরদেহ উদ্ধার করে।
গত শনিবার দিবাগত (রোববার ভোর) রাত তিনটার দিকে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা মহল্লায় সোবহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক দুই কিশোর রাজন মিয়া (১৫) ও ইয়াছিন মিয়া (১৬) কে আটক করে বাড়ির লোকজন। পরে তাদের মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। পরে তার লাশ পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোঁপে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ রাজনের মরদেহ উদ্ধার করে। এসময় আহত ইয়াছিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি