পলাশে মাদক ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
১২ জুন ২০২৩, ০৪:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলার চরসিন্দুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রায় ১৫শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় তারা মাদক ও বাল্যবিবাহ এর বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরমেয়র আল মুজাহিদ হোসেন তুষার, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন ও উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার।
সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ করেন। মতবিনিময় সভায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর