পলাশে বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
১৪ জুন ২০২৩, ০৮:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে বাক প্রতিবন্ধী এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে মোহাম্মদ সানি (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ সানি ওই গ্রামের সোলেমান মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকাল ১১ টার দিকে বাক প্রতিবন্ধী ওই গৃহবধূ বাড়িতে একা অবস্থান করছিলেন। এই সুযোগে প্রতিবেশী সোলেমান মিয়ার ছেলে সানি বাড়িতে এসে জোরপূর্বক ওই গৃহবধূকে তারই নিজ ঘরে নিয়ে মুখে চাপ দিয়ে ধর্ষণ করে। এসময় হঠাৎ ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে সানি নিজেই দরজা খুলে পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় মোহাম্মদ সানিকে হাতেনাতে আটক করা হয়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে অভিযুক্ত সানিকে আটক করে।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বাক প্রতিবন্ধী ওই গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সানির বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর