পলাশে চার দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
১৪ জুন ২০২৩, ০৮:২৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে ৩টি মুদি দোকান ও ১টি পরিত্যক্ত ওয়েস্টিজ) কাপড়ের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে পলাশ উপজেলার পন্ডিতপাড়া এলাকার সাকুরঘাটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার (১৪ জুন) ভোরে এ তথ্য জানিয়েছেন পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পলাশের সাকুরঘাট নামক স্থানে একটি মুদি দোকানে আগুন লাগে। এসময় আগুন ছড়িয়ে পড়ে ৪টি দোকানে। পরে জরুরি সেবা ৯৯৯ এ কল করে এ আগুন লাগার খবর জানায় স্থানীয় ব্যবসায়ী মাসুম মিয়ার ছেলে বিল্লাল হোসেন।
পলাশ ফায়ার সার্ভিস ৯৯৯ থেকে রাত ৩টা ৩৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় ভোর রাত ৪টা ৫ মিনিটে ৪ দোকানের আগুন নিভিয়ে ফেলেন। আগুনে মাসুম, সুজন খান, শফিকুলের ৩টি মুদি দোকান ও জাকির হোসেনের ১টি ওয়েস্টেজ কাপড়ের দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি এই আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিটের চেষ্টায় আধা ঘন্টায় সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলি। ৩টি মুদি দোকানে আগুন বেশি ছড়িয়ে পড়লেও ওয়েস্টেজের দোকানে আগুন ছিলো কম। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত শেষ এই আগুনে ক্ষয়ক্ষতির কি পরিমান জানা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি