পলাশে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
২২ জুলাই ২০২৩, ০৭:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাকফিদুল রহমান (১৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার জিনারদী গ্রামের জনৈক জয়নাল মিয়ার বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাকফিদুল জিনারদী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে একই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী লাইলি বেগম তাদের গাছের কাঁঠাল পারতে বাড়ি থেকে মাকফিদুলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ হয়। রাতে বাড়িতে না ফেরায় মাকফিদুলের পরিবার ও বাড়ির আশেপাশের লোকজন মিলে তাকে খোঁজাখুঁজি করেন। খোঁজখুজির একপর্যায়ে শনিবার দুপুরে জয়নাল মিয়ার বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ ।
পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, বেলা ৩টার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর