পলাশে বেসরকারি হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা
২২ আগস্ট ২০২৩, ০৫:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে আনু মিজান ম্যানেজড্ কেয়ার হসপিটাল সিস্টেমস্ নামে একটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। চিকিৎসা সেবায় বিভিন্ন অনিয়মের দায়ে মঙ্গলবার দুপুরে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাসপাতালটিতে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তালিকা না থাকা, ডিপ্লোমাকৃত নার্স না থাকা, এক্স-রে টেকনিশিয়ান না থাকা, অটোক্লেভ মেশিন অচল, গ্যাসের চুলা দিয়ে জীবাণুমুক্তকরণ, মেয়াদ উর্ত্তীণ ওষুধ ব্যবহার ও ত্রুটিপুর্ণ অপারেশন থিয়েটারসহ নানা অনিয়মের মধ্য দিয়ে ঝুঁকিপূর্ণ চিকিৎসা সেবা দেয়া হচ্ছিল।
যা সেবা গ্রহিতাদের জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্যক্রমের আওতায় পড়ে। এ অবস্থায় প্রাথমিকভাবে সতর্ক করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নগদ ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো: আমিরুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন খান সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা