পলাশে শিশুকে যৌনপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে চিপস, বিস্কুট ও চকলেটের লোভ দেখিয়ে (৫) বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ঝন্টু চন্দ্র বর্মণ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ঝন্টু চন্দ্র বর্মণ সুলতানপুর গ্রামের মধু চন্দ্র বর্মণের ছেলে। এ ঘটনায় বুধবার রাতেই গ্রেপ্তারকৃত ঝন্টু চন্দ্র বর্মণের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী শিশুটির মা। বৃহস্পতিবার সকালে তথ্যটি নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন।
ওসি জানান, ভুক্তভোগী শিশুটির মা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী ঝন্টু চন্দ্র বর্মণ প্রায় সময়ই চিপস, বিস্কুট ও চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে যৌনপীড়ন করতো। বুধবার সকালে ভুক্তভোগী শিশুটির মা কাজে যাওয়ার সময় হঠাৎ করে শিশুটি তার মায়ের সঙ্গে যাওয়ার বায়না করে কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে শিশুটির মায়ের কাছে যৌনপীড়নের বর্ণনা দেয় শিশুটি। পরে থানা পুলিশকে ঘটনাটি অবগত করলে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ঝন্টু চন্দ্র বর্মণকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ঝন্টু চন্দ্র বর্মণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা