পলাশে সারকারখানার আবাসিক এলাকায় শ্রমিকের মরদেহ উদ্ধার
৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে হানিফ মিয়া (৩০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পলাশ থানার পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হানিফ মিয়া পলাশ ভাগ্যেরপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। তিনি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের আবাসিক এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, হানিফ মিয়া গতকাল শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি। সকালে খানেপুর গ্রামে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার আবাসিক এলাকার রাস্তার পাশে একটি মাটির স্তুপের ওপর তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদার শাহিন ও ভ্যাকুচালক আব্দুল খালেককে আটক করে পুলিশ।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা ভোরের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ এখানে ফেলে দেওয়া হয়। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা