বাংলাদেশের মাটির অধিকার পুণরায় এদেশের মানুষের কাছে ফিরে এসেছে: ড. মঈন খান
০৯ আগস্ট ২০২৪, ০৯:২৩ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মাটির অধিকার পুণরায় এদেশের মানুষের কাছে ফিরে এসেছে, নিয়ম- শৃঙ্খলা এবং ন্যায়-নীতির ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে পলাশের ঘোড়াশাল ময়েজ উদ্দিন সেতুর টোলপ্লাজা এলাকায় ছাত্র-জনতার শান্তি মিছিলের সময় তিনি একথা বলেন।
নরসিংদী ২ (পলাশ) আসনের সাবেক সাংসদ ও বিএনপির সাবেক এই মন্ত্রী মঈন খান আরও বলেন, আমরা শান্তি চাই, মুক্তি চাই। এবারের মুক্তি ছাত্র-জনতার হাত ধরে হয়েছে। নতুন প্রজন্মের কাছে ঠান্ডা মাথায় এগিয়ে চলার অনুরোধ করছি। অবিলম্বে দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের মানুষের আশা আকাংখা পূরণ করবে।
শান্তি মিছিলটি ময়েজ উদ্দিন সেতুর টোলপ্লাজা এলাকা থেকে শুরু হয়ে ঘোড়াশাল পৌর শহর ঘুরে পলাশ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সস্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন মিল্টন, জেলা বিএনপি নেতা বাবুল সরকার, আকবর হোসেন, শাহজাহান মল্লিক, ঘোড়াশাল পৌর বিএনপির সহ সভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি নেসার খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা