মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
পলাশ প্রতিনিধি:
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে নরসিংদীর পলাশে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা শহিদ মিনার মাঠে উপজেলার বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ এবং সহকারী শিক্ষকরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উবায়দুর রহমান তালুকদার, ইছাখালী ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সানেরবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান নয়ন প্রমূখ।
মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামের কাছে উপজেলা শিক্ষা অফিসারসহ শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা