নিজগ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন নিউজিল্যান্ডে নিহত পলাশের জাকারিয়া ভূঁইয়া
২৭ মার্চ ২০১৯, ০২:০৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে সন্ত্রাসীর গুলিতে নিহত নরসিংদীর জাকারিয়া ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ মার্চ) বেলা ১১টায় পলাশ উপজেলার জয়পুরা গ্রামের ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এরআগে গত ২০ মার্চ স্বামীর মরদেহ আনতে নিউজিল্যান্ডে যান স্ত্রী রিনা আক্তার। সেখানে আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার রাতে দেশে এসে পৌঁছায় জাকারিয়ার মরদেহ। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় পলাশ উপজেলার জয়পুরা গ্রামের বাড়ীতে।
মরদেহ পৌঁছার খবর পেয়ে সকাল থেকে একনজর দেখার জন্য জাকারিয়া ভূঁইয়ার গ্রামের বাড়ীতে ভীড় করেন আত্মীয় স্বজনসহ আশেপাশের গ্রামের লোকজন। কান্নায় ভেঙ্গে পড়েন শোকে স্তব্ধ পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনেরা। উপস্থিত এলাকাবাসী শান্তনা দিয়েও থামাতে পারছিলেন না শোকার্ত পরিবারটিকে। কান্নায় মূর্ছা যাচ্ছেন বাবা-মা ও স্ত্রী রিনা আক্তার। এসময় শোকের ছায়া নেমে আসে জয়পুরা গ্রামজুড়ে।

বেলা ১১টায় গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে অংশ নেন এলাকার জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।
নিহত জাকারিয়ার ভগ্নিপতি শরীফ সরকার অভিযোগ করে বলেন, বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণের সময় তাৎক্ষনিকভাবে দাফন কাফনের জন্য সরকারি কোন আর্থিক সহায়তা দেয়া হয়নি।
নিহত জাকারিয়ার বড় ভাই আলমগীর ভূঁইয়া বলেন, জাকারিয়ার আয়ের উপর আমরা অনেকটা নির্ভরশীল ছিলাম, তার মৃত্যু শোক আমরা কী করে সইবো জানি না।
আড়াই বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ১৭ দিন পর নিউজিল্যান্ডে চাকুরিতে যোগদান করেছিলেন জাকারিয়া ভূঁইয়া। সর্বশেষ ৬ মাস আগে দেশে ফিরে ৪০ দিনের ছুটি কাটিয়ে নিউজিল্যান্ডে ফিরে যান তিনি। স্ত্রী রিনা আক্তারকেও নিউজিল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শেষ করেছিলেন জাকারিয়া ভূঁইয়া।
গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে সন্ত্রাসীর গুলিতে নিহত হন নরসিংদীর জাকারিয়া ভূঁইয়াসহ ৫০ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা