ঘোড়াশালে প্রাণ ফুড কোম্পানীতে গ্যাস লাইন বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড আহত ৫
০৫ এপ্রিল ২০১৯, ০৫:২৭ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর ঘোড়াশালে প্রাণ এগ্রিকালচার ও প্রাণ ফুড কোম্পানীতে গ্যাস লাইন বিস্ফোরণে হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। এরমধ্যে একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, নিরাপত্তা প্রহরী হাসান (৪০), প্রাণ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ বিল্লাল হোসেন (৩৫), ক্যান্টিন কর্মচারী আল-আমিন (২৩) ও ড্রাইভার আব্দুল হাইসহ অজ্ঞাত আরো একজন।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শহিদুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশটার দিকে প্রাণের এমসিএলের প্রশাসনিক ভবনের পাশে গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে হঠাৎ করেই তা বিস্ফোরণ ঘটে। এসময় বিকট শব্দে ভবনের জানালার কাচ ভেঙে পড়ে এবং ভবনটির নীচতলাস্থ নিরাপত্তা কর্মীদের অফিস ও প্রাণের স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস নরসিংদী ও পলাশের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় নিরাপত্তাকর্মী, কেন্টিন কর্মচারি, ডাক্তার ও ড্রাইভারসহ পাঁচজন আহত হয়। বিস্ফোরণের পর ভবনটিকে ঝুকিপুর্ণ চিহ্নিত করে পরিত্যক্ত ঘোষণা করেছে নরসিংদী ফায়ার সার্ভিস। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা