পলাশে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার
২০ এপ্রিল ২০১৯, ০৫:১৯ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলায় জেসমিন আক্তার (১৮) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার গাবতলি গ্রামের নিজ বসতবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। জেসমিন আক্তার গাবতলি গ্রামের আমিনুল হক পাঠানের মেয়ে। এছাড়া জেসমিন নরসিংদীর একটি প্রাইভেট হাসপাতালে সেবিকা হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জেসমিকে বাড়িতে রেখে তার বাবা মা বাড়ি থেকে বের হয়। পরে ফিরে এসে তারা জেসমিনের কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতর গলায় ওড়না প্যাঁচিয়ে তাকে ঝুলে থাকতে দেখেন। এরপর স্থানীয়রা এসে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পরিবারের সদস্যরা।
জেসমিনের বাবা আমিনুল হক বলেন, সকালে মেয়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারে যাই। বাজার থেকে এসে শুনি মেয়ে আত্মহত্যা করেছে। মেয়ের এই আত্মহত্যার কোন কারণই খুঁজে পাচ্ছি না।
পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আত্মহত্যার কোন কারণ এখনো জানা যায়নি। এছাড়া লাশের গায়ে কোন আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা