পলাশে ঔষধ কোম্পানীর প্রতিনিধিকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই
১০ জুন ২০১৯, ০৮:৫৭ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে ঔষধ কোম্পানীর (বেক্সিমকো) দুই প্রতিনিধিকে কুপিয়ে মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজারের পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা ঔষধ কোম্পানীর (বেক্সিমকো) নূরুল আমীন (২৮) ও ফারুক মিয়া (৩৮) নামে দুই প্রতিনিধিকে কুপিয়ে একটি মোটরসাইকেল, মোবাইল ও টাকা-পয়সা ছিনতাই করে নিয়ে যায়।
পলাশ থানার এসআই বোরহান উদ্দিন ছিনতাইয়ের ঘটনাটি নিশ্চিত করেছেন।
এসআই বোরহান উদ্দিন জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে গজারিয়া ইউনিয়নের তালতলী বাজারের পাশে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এমন তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঔষধ কোম্পানীর দুই প্রতিনিধিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
অপরদিকে রোববার রাত ১১টার সময় উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী বাজার এলাকায় ছিনতাই করার সময় মাধবদী থানা এলাকার আবুল কাশেমের ছেলে জাকির হোসেন (৩০), শফিকুল ইসলামের ছেলে হিমেল মিয়া (২৮) ও শহীদ মিয়ার ছেলে রনি মিয়া (২৫) নামে তিন ছিনতাইকারীকে এলাকাবাসী হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এসব বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, তালতলী বাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগিকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে। আর জিনারদী ইউনিয়নের কুড়াইতলী বাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা