বাবা দিবসে বাবার কোল ফিরে পেলো সেই শিশুটি
১৬ জুন ২০১৯, ০৮:৫৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
দুই বছর আগে হারিয়ে যাওয়া শিশু সন্তান রুবেল (৮)কে নরসিংদীর পলাশ থানায় ফিরে পেয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন বাবা শফিকুল। শিশু রুবেল ও বাবা শফিকুল একে অপরকে কাছে পাওয়ার পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাদের কান্নায় রবিবার (১৬ জুন) দুপুরে পলাশ থানায় উপস্থিত সকলের চোখে জল নেমে আসে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন মোল্লা জানান, গত ১২ জুন রাতে পলাশ থানা পুলিশ টহল ডিউটিতে গেলে শিশুটিকে জিনারদী রেল ষ্টেশনে কান্নাকাটি করতে দেখে। পুলিশ সেখান থেকে শিশুটিকে থানায় নিয়ে আসে। শিশুটি তার নাম রুবেল, বাবার নাম শফিকুল, মার নাম মর্জিনা ও বাড়ি রংপুর ছাড়া আর কিছুই জানাতে পারছিল না।
গত ১৪ জুন এ নিয়ে নরসিংদী টাইমসসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিশু রুবেলের পিতার দৃষ্টিগোচর হয়। পরে পলাশ থানায় ফোন করেন তিনি।
রবিবার (১৬ জুন) দুপুরে বাবা শফিকুল ইসলাম ছেলে রুবেলের বাবা-মায়ের ছবি, জন্মনিবন্ধন কার্ড ও বিভিন্ন তথ্য প্রমাণসহ রুবেলের স্কুলের সভাপতি ও ঐ এলাকার সাবেক মেম্বার মোঃ আনোয়ার হোসেন সর্দার কে সাথে নিয়ে পলাশ থানায় আসেন। পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের উপস্থিতিতে এসময় বাবা শফিকুলের কাছে হস্তান্তর করা হয় শিশু রবেলকে।
শিশু রুবেলের বাবা শফিকুল জানান, তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর থানার ওযুরখাই গ্রামে। সে একজন ভ্যান চালক। শিশু রুবেলই তাদের একমাত্র সন্তান এবং সে ওযুরখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। শিশু রুবেল ২০১৭ সালের ১ এপ্রিল সকালে স্কুলে যাবার পথে নিখোঁজ হয়। অনেক জায়গায় খোঁজাখুজি করার পরও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।
রুবেল নিখোঁজের পর থেকে তার মা মর্জিনা পাগল প্রায়। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের সংবাদটি পেয়ে সাথে সাথে পলাশ থানায় যোগাযোগ করি এবং আজ আমার সন্তানকে নিতে এসেছি।
পলাশ থানা পুলিশ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা শফিকুল ইসলাম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা