পলাশে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু, মা আটক
৩০ জুন ২০১৯, ০৬:০৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে মুক্তা আক্তার (২২) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। শনিবার (২৯ জুন) রাতে অসুস্থতাজনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়।
নিহত মুক্তা আক্তার মৃত শাহাজউদ্দিন মিয়ার মেয়ে। সে ঘোড়াশাল বাজার এলাকায় স্বজল মিয়ার বাড়িতে মা ও বোনকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতো। মুক্তা আক্তার পাশ্ববর্তী কালীগঞ্জের উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, শনিবার রাতে ওই কলেজছাত্রীকে তার পরিবারের লোক অসুস্থতার কথা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত পায়। পরে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
পলাশ থানার ওসি মকবুল হোসেন মোল্লা জানান, মুক্তা আক্তারের মৃত্যুটি রহস্যজনক। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা সাথিয়া বেগমকে আটক করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি