পলাশে আন্ত:জেলা চোরচক্রের ২ সদস্য আটক
২৩ জুলাই ২০১৯, ০৭:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে রিপন হোসেন (২৮) ও জীবন মিয়া (২৬) নামে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পলাশ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশকিছু সংখ্যক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ জুলাই) রাতে পলাশ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত রিপন হোসেন ঢাকার যাত্রাবাড়ির মোহাম্মদ আলীর ছেলে ও জীবন মিয়া যাত্রাবাড়ির রহমত আলীর ছেলে।
পলাশ থানা পুলিশ জানায়, সোমবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিনের নিদের্শে পলাশ থানার এসআই গাজী মো. মোতাব্বির হোসেন, এসআই সুমন মিয়া ও এসআই আসাদুজ্জামান উপজেলায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যমতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের নিজাম উদ্দিনের বাড়ি থেকে একটি আইফোন, ২০টি মোবাইল ফোন ও চুরি করার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, আটককৃত রিপন ও জীবন মিয়া ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে উপজেলার বিভিন্ন গ্রামে রাতের অন্ধকারে চুরি করতো। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার