পলাশে বাল্য বিয়ে পণ্ড করলেন ইউএনও
০২ আগস্ট ২০১৯, ০৫:১০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো রহিমা আক্তার নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী। শুক্রবার (২ আগস্ট) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে এ বাল্য বিয়ে পণ্ড করে দেয়া হয়।
এ সময় ওই ছাত্রীর বাবা-মা মুচলেকা দিয়ে অঙ্গীকার করে জেল জরিমানা থেকে রেহাই পেয়েছেন। রহিমা আক্তার সরকারচর গ্রামের আহম্মদ আলীর মেয়ে। সে জিনারদী ইউনিয়নের পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
ইউএনও রুমানা ইয়াসমিন জানান, পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রহিমা আক্তারকে বাল্য বিয়ে দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলীকে পাঠানো হয়। এসময় বাল্য বিয়ে বন্ধ করে স্কুলছাত্রী রহিমা আক্তারের মা-বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এতে তারা অঙ্গীকার করেন রহিমা আক্তারকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এবং লেখাপড়া চালিয়ে যাবেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা