নানা সমস্যায় জর্জরিত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলাধীন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি নানা ধরনের সমস্যায় জর্জরিত। একদিকে চিকিৎসক ও দক্ষ জনবল সংকট অন্যদিকে প্রয়োজনীয় ঔষধের অভাব। তার উপর চিকিৎসা সেবা দেয়ার নানা সরঞ্জাম ও মেশিনারিজ নষ্ট থাকায় চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
জানা গেছে, ৩১ শয্যার এই হাসপাতালটিতে সার্জারি, ইএনটি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, অর্থোপেডিকস, চক্ষু, চর্ম, রেডিওগ্রাফি, ফিজোওথেরাপিসহ গুরুত্বপূর্ণ বিভাগের চিকিৎসক নেই। সামান্য ইসিজি মেশিনটিও থাকে সার্বক্ষণিক নষ্ট। ফলে উপজেলার প্রায় ৫ লক্ষাধিক মানুষকে চিকিৎসা সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা নানা ধরনের অসুবিধার কথা জানান।
তাদের অভিযোগ, ৩১ শয্যার এই হাসপাতালটিতে ৩ জন কনসালটেন্টসহ ৭ জন চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে ৬ জন চিকিৎসক পদায়নে রয়েছেন। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে সেবা নিতে ১২০ থেকে ১৫০ রোগী আসেন। আর জরুরি বিভাগে সেবা নিতে আসেন গড়ে ৫০ থেকে ৬০ রোগী। অভিযোগ রয়েছে, ৬ জন চিকিৎসকও নিয়মিত হাসপাতালে থাকেন না। সবাই প্রাইভেট ক্লিনিকে ব্যস্ত থাকেন। ফলে অসহায়, দরিদ্র ও নিন্ম আয়ের সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( টিএইচও) ডা. আল বেলাল জানান, মাঝে মধ্যেই রোগীদের সেবা প্রদানে বিঘ্ন ঘটে। কারণ হাসপাতালের বিভিন্ন মেশিনারিজ ও যন্ত্রপাতির কিছুটা সমস্যা রয়েছে। সে কারণে পরিক্ষা নিরীক্ষায় কিছুটা ব্যাঘাত ঘটে। তবে সার্বিকভাবে চিকিৎসা সেবা ভালো আছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা