পলাশে এলপি গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক চুরি
০১ অক্টোবর ২০১৯, ০৫:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলায় এলপি গ্যাস ভর্তি ৭৪৪ টি সিলিন্ডারসহ ট্রাক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভূইয়ার ঘাট নামক এলাকার ওমেরা এলপি গ্যাস ফ্যাক্টরির পাশ থেকে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দিপু ট্রেডার্স নামে এক এলপি গ্যাস ডিলারের পক্ষ থেকে পলাশ থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।
পুলিশ জানায়, রাতে গ্যাস ফ্যাক্টরি থেকে দিপু ট্রেডার্সের ট্রাক চালক বাবুল মিয়া গ্যাসের সিলিন্ডার ভর্তি করে ট্রাকটি ফ্যাক্টরির পাশের রাস্তায় রেখে বাড়িতে চলে যায়। পরে সকালে ট্রাক নিতে এসে দেখেন লোড করা ট্রাকটি আর নেই। বিষয়টি তাৎক্ষণিক ফ্যাক্টরির কর্মকর্তাদের জানালে পরে তারা পুলিশকে অবগত করেন।
ওমেরা এলপি গ্যাস পলাশ ফ্যাক্টরির জিএম খালেসুর রহমান জানান, চালক বাবুল মিয়া ফ্যাক্টরি থেকে মাল নিয়ে বিভিন্ন ডিলারদের কাছে সরবরাহ করে থাকে। প্রতিদিনের মতো সোমবার বিকালে মাল লোড করে ট্রাকটি ফ্যাক্টরির পাশে রাস্তায় রেখে বাসায় চলে যায়। পরে ট্রাকটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। এরকম ঘটনা আগে কখনো ঘটেনি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা