পলাশে রেলওয়ের উচ্ছেদ অভিযান: ৬ একর জমি দখলমুক্ত
১৬ জানুয়ারি ২০২০, ০৪:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ উচ্ছেদ অভিযানে অবৈধ দখলদারদের কাছ থেকে রেলওয়ের ৬ একর জমি দখলমুক্ত করা হয়েছে।
রেলওয়ে এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, ঘোড়াশাল টান রেলওয়ে ষ্টেশন থেকে নামা রেলওয়ে ষ্টেশন পর্যন্ত এবং ঘোড়াশাল বাজার এলাকায় রেলের প্রায় ৬ একর জমিতে দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মহল অবৈধভাবে ৮২০টি দোকান ও স্থাপনা নির্মাণ করে ব্যবস্যা করে আসছিল। এসব অবৈধ দখল মুক্ত করতে রেলওয়ের পক্ষ থেকে বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল চারটা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে রেলওয়ের ৬ একর সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ডিভিশনাল রেলওয়ে ব্যবস্থাপক এ এম সালাউদ্দিন, বিভাগীয় ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলমসহ সংশ্লিষ্টরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা