পলাশে ডাইং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
২৮ জানুয়ারি ২০২০, ০৬:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে অপরিকল্পিতভাবে ডাইং কারখানার বিষাক্ত ক্যামিকেল বর্জ্য সরাসরি হাঁড়িদোয়া নদীতে ফেলে পরিবেশ দূষণ করার অপরাধে জান্নাত ডাইং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে পলাশ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফারহানা আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় ওই কারখানাটিতে ইটিপি না থাকার কারণে এক মাসের ভেতরে কারখানাটি অপসারণের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী জানান, পরিবেশের ছাড়পত্র ছাড়াই জান্নাত ডাইং কারখানাটি চলছিল। ওই কারখানার দূষিত বর্জ্য পাইপ দিয়ে সরাসরি হাঁড়িদোয়া নদীতে ছাড়ার কারণে পরিবেশের মারাত্মক ঝুঁকি বাড়ছে। তাই কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে ইটিপি স্থাপন করার জন্য বলা হয়েছে। আর নয়তো কারখানাটি অপসারণ করে অন্যত্রে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা