পলাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু
১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে নির্মাণাধীন সড়কে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিয়া বেগম (৫০) নামের একজন নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নরসিংদী-পলাশ আঞ্চলিক সড়কের পণ্ডিতপাড়া এলাকার মন্দির সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিয়া বেগম কিশোরগঞ্জের কুলিয়ারচরের মৃত মিরাজ উদ্দিনের স্ত্রী। তিনি পলাশের খানেপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, পলাশের পণ্ডিতপাড়া এলাকার মন্দির সংলগ্ন স্থানে সড়ক মেরামতের কাজে পানি ছিটাতে এসেছিলেন রাজিয়া বেগম। সকাল সাড়ে ৮টার দিকে কাজে এসে পানি তোলার স্যালো মেশিনের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পার্শ্ববর্তী পুকুরে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, এই ঘটনায় নিহতের বড়ছেলে মো. ফারুক বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা