পলাশে মোদি বিরোধী বিক্ষোভ মিছিল
২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম
পলাশ প্রতিনিধি:
ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে নরসিংদীর পলাশে নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আছর নামাজের পর বিক্ষোভ মিছিলটি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
ভারতের দিল্লিতে মসজিদগুলোতে আগুন দেওয়া, মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন, নির্বিচারে মুসলমানদের হত্যা ও মুজিববর্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে পলাশ উপজেলা আল খিদমা ওলামা পরিষদ ও জমিয়তে ওলামা ইসলামের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আল খিদমা ওলামা পরিষদের সহ সভাপতি মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুফতি ইউসুফ, জমিয়তে ওলামা ইসলামের সাধারণ সম্পাদক কারী মোহাম্মদ ইসমাঈল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ভারতে গো-হত্যার গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে মুসলমান হত্যার ঘটনা বেড়েছে। মুসলমানদের পিটুনি দিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করার ঘটনা ঘটছে। ভারতের নাগরিক সমাজও সংখ্যালঘু নিপীড়নের এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত ধর্মনিরপেক্ষতার স্লোগান দিলেও মুসলমানদের ধর্মকর্ম পালন করতে দিচ্ছে না। ভারতের মুসলমানরা স্বাধীনভাবে চলতে পারছে না, তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। মুসলমানদের নির্বিচারে হত্যা করা সহ মুসলিম নারীদের ধর্ষণ করা হচ্ছে। এসব অন্যায়ের বিচার কামনাসহ মুজিববর্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিলের জন্য দাবি জানানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা