পলাশে মুজিব জন্মশতবর্ষে এতিমদের মধ্যে যুবলীগ নেতার খাবার বিতরণ
১৭ মার্চ ২০২০, ০৫:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৪ শত এতিম এর মধ্যে খাবার বিতরণ করেছেন এক যুবলীগ নেতা। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও মহামারি রোগ করোনাভাইরাস থেকে দেশবাসীকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচর পাড়া গ্রামের জামে মসজিদ ও এতিমখানার ৪ শত এতিমদের নিয়ে এ মোনাজাত করা হয়।
পরে ওই এতিমখানার এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি আব্দুর রহিম, মাওলানা হেদায়েতুল ইসলাম কাশেমী, মুফতি ইউসুফ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাকসুদুর রহমান, ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মনির হোসেন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা