ঘোড়াশালে করোনাভাইরাস সংক্রমণ না পাওয়ায় লকডাউন প্রত্যাহার
০৩ এপ্রিল ২০২০, ০৩:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দার টেক মহল্লার দুই বাড়ির লকডাউন প্রত্যাহার করা হয়েছে। আইইডিসিআর এ নমুনা পরীক্ষায় সন্দেহজনক ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস সংক্রমণ না পাওয়ায় শুক্রবার (৩ এপ্রিল ) দুপুরে লকডাউন প্রত্যাহার করা হয়েছে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ফারহানা আলী জানান, গত বুধবার পিরিন্দার টেক মহল্লায় এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুটি বাড়ি লকডাউন করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত সন্দেহ করা এক পুরুষের (৪০) নমুনা সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। পরে আজ শুক্রবার দুপুরে আইইডিসিআর থেকে ওই পুরুষের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। পরে লকডাউন খুলে দেওয়া হয়েছে। তবে তারা অন্তত ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। এসময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল তৌফিক ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা