পলাশে এক নারীর করোনা সন্দেহে বাড়ি লকডাউন, নমুনা সংগ্রহ
০৬ এপ্রিল ২০২০, ০৬:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
আল আমিন মিয়া:
করোনাভাইরাসের লক্ষণ সন্দেহে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৪ ওয়ার্ডের ভাড়ারিয়া পাড়া মহল্লার একটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৬ এপ্রিল) বিকালে ওই বাড়িসহ এর আশপাশে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিমের মাধ্যমে ওই নারীর নমুনা সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠান (আইসিডিআর) পাঠানো হয়েছে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়া পাড়া গ্রামের এক বাড়িতে ৬০ বছরের এক নারীর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক ওই বাড়িটি লকডাউন করা হয়। এছাড়া ওই বাড়ির আশপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি আরও জানান, সন্দেহজনক ওই নারী কোনো প্রবাসীর সংস্পর্শে গিয়েছেন কি না তা এখনো জানা যায়নি। করোনাভাইরাস আক্রান্ত সন্দেহ করা ওই নারী স্বামী, ছেলে ও ছেলের বউ সহ দুই শিশু নাতনি নিয়ে ভাড়ারিয়া পাড়া মহল্লায় বসবাস করে আসছেন। আইসিডিআরের রিপোর্ট আসলে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, লকডাউনের পর ওই বাড়ির পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যেনো বাড়ির আশপাশে যেতে না পারেন তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া লকডাউন হওয়া বাড়িতে খাদ্যসামগ্রী সরবরাহ পুলিশী ব্যবস্থায় করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা