করোনায় মৃতদের দাফন-কাফন করতে প্রস্তুত পলাশের একদল আলেম
১৫ এপ্রিল ২০২০, ১২:২১ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
আল-আমিন মিয়া:
শুধু করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি নন, আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শরীর থেকেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাই, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে ও করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে অনেকাংশেই মৃত ব্যক্তির স্বজনরা ও প্রতিবেশীরাও কেউ এগিয়ে আসছেন না। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া অনেক মৃত ব্যক্তিকে তার স্বজনরা ও প্রতিবেশিরা ফেলে যাওয়ার ঘটনাও ঘটছে অহরহ। যে কারণে মৃত ব্যক্তিকে দাফন-কাফন করাতে গিয়ে সারাদেশেই অনেকটা হিমশিম খেতে হয় স্থানীয় প্রশাসনকে।
এমন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারের সার্বিক সহযোগিতায় মুফতি আব্দুর রহিমের নেতৃত্বে স্বেচ্ছায় দাফন-কাফন করতে প্রস্তুত রয়েছেন প্রশিক্ষণ প্রাপ্ত একদল আলেম-ওলামা।
পলাশ উপজেলার যেকোনো প্রান্তে করোনায় আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলেই মৃত ব্যক্তিকে সরকারি নির্দেশনামতে সতর্কতা অবলম্বন করে গোসল করানো, জানাজা পড়ানো ও দাফন-কাফন করাতে প্রস্তুত রয়েছেন এই আলেমরা।
মুফতি আব্দুর রহিম জানান, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারের সার্বিক সহযোগিতায় সরকারি নির্দেশনামতে সতর্কতা অবলম্বন করে প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবী ১০ জন আলেম-ওলামা নিয়ে এ টিম প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তিকে গোসল করানো, জানাজা পড়ানো ও দাফন-কাফনের সব কিছুই আমাদের মাধ্যমে হয়েছে। আমরা স্বেচ্ছায় এ কাজ করতে সর্বদা প্রস্তুত রয়েছি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি