রায়পুরায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
১০ ডিসেম্বর ২০২০, ০৬:১৫ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রায়পুরার আমিরগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে।
নিহত মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী যুবকের নাম মারুফ মিয়া (২০)। তিনি রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. ইসমাইলের ছেলে। দুর্ঘটনার সময় মারুফ মিয়া হেঁটে রেললাইন পার হচ্ছিলেন।
রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও সংশ্লিষ্ট স্টেশন সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে আমিরগঞ্জ স্টেশন অতিক্রম করার সময় এর ইঞ্জিনের নিচে কাটা পড়েন মারুফ মিয়া। এতে মারুফের মাথা রেললাইনের সঙ্গে পিষে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. শাহ আলম জানান, নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ