রায়পুরায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
১৮ মার্চ ২০২১, ০৪:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় সাবিকুন্নাহার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে পৌর এলাকার শ্রীরামপুর মহল্লার নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ শ্রীরামপুর মহল্লার প্রবাসী সালাউদ্দিন এর স্ত্রী।
রায়পুরা থানার সহকারী উপ পরিদর্শক আ: জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, উপজেলার শ্রীনগর ইউনিয়নের চর-পলাশতুলি গ্রামের সৌদী প্রবাসী সালাউদ্দিন এর সাথে ৪ বছর আগে পারিবারিকভাবে সাবিকুন্নাহারের বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জন্ম হয়। তারা শ্রীরামপুরস্থ বাসায় বসবাস করতেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গৃহবধূ সাবিকুন্নাহারের মেয়ের চিৎকার শুনতে পায় প্রতিবেশিরা। এসময় ঘরের দরজা বন্ধ থাকায় বাড়ির লোকজন অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে সাবিকুন্নাহারের সাড়া পাওয়া যায়নি। পরে ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। এসময় নিহতের এক বছর বয়সী কন্যা শিশুকে জানালা দিয়ে বের করে আনা হয়।
স্বজনদের ধারণা ওই রাতে তার স্বামীর সাথে ফোনে কথাকাটির কারণে রাগে অভিমানে সাবিকুন্নাহার গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে থাকতে পারেন।
খবর পেয়ে সকালে রায়পুরা থানা পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। লাশ উদ্ধারের পর শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার