রায়পুরা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা, নূর উদ্দিন সম্পাদক
২৩ মার্চ ২০২১, ০৭:২৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত। মঙ্গলবার (২৩ মার্চ) রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের রায়পুরা প্রতিনিধি মো: মোস্তফা খান মোবাইল প্রতিক নিয়ে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক খোলা কাগজ পত্রিকার রায়পুরা প্রতিনিধি মো: মাহবুবুল আলম লিটন দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ১৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো: নূর উদ্দিন আহমেদ কাপ পিরিচ প্রতিকে ২১ ভোট এবং মনিরুজ্জামান মনির ২১ ভোট পাওয়ায় লটারীতে নূর উদ্দিন বিজয়ী হন। এছাড়া কোষাধ্যক্ষ পদে তন্ময় সাহা আপেল প্রতিক নিয়ে ১৫ ভোট পেয়ে নির্বচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম শাহিন পান ১৪ ভোট।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সজিব, উপজেলা সহকারী প্রকৌশলী অপূর্ব নির্বাচনী কাজে দায়িত্ব পালন করেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই তিনটি পদের বিপরীতে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি মো: মাহবুবুল আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক মো: মোস্তফা খান ও মো: রফিকুল হক রফিক, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ ও এম মনিরুজ্জামান মনির এবং কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম শাহীন, তন্ময় সাহা ও মো: আজিজুল ইসলাম।
নির্বাচনে রায়পুরা প্রেসক্লাবের মোট ৪৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে সকল প্রার্থীর উপস্থিতিতে ভোটগ্রহণ শুরু হয় এবং তা একটানা চলে দুপুর ১টা পর্যন্ত। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিকুল ইসলাম সকল প্রার্থীদের মতামতের ভিত্তিতে ব্যালট বাক্স সিল করে ভোট প্রদানের জন্য প্রার্থীদের আহবান জানালে ভোটগ্রহণ শুরু করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার