রায়পুরায় কিশোরী হত্যার ঘটনায় ৪১ জনকে আসামী করে মামলা
৩০ জুন ২০২১, ০৭:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
রায়পুরায় কিশোরী আফসানা আক্তার (১৬) হত্যার ঘটনায় ৪১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের বাবা। মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাতে এই মামলা করা হয়। বুধবার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার উপ পরিদর্শক (এসআই) দেব দুলাল দে।
নিহত আফসানার পিতা নান্নু মিয়া বাদী হয়ে হত্যা মামলাটি করেন। এর আগে গত ২৭ জুন দিবাগত রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাড়াতলি ইউনিয়নের কাচারিকান্দী গ্রামে বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাংচুরের সময় আফসানা আক্তার (১৬) নিহত হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাড়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলমের সঙ্গে সাবেক ইউপি সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের দীর্ঘদিনের বিবাদ ছিল। দুই পক্ষের বিরোধের জের ধরে রোববার (২৭ জুন) দিবাগত রাতে বর্তমান ইউপি সদস্য শাহ-আলম মেম্বারের সমর্থকদের বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও আগুন দেয়া হয়। এসময় শাহআলম মেম্বারের সমর্থক প্রায় ২০টি বসতঘরে ভাংচুর চালানোসহ আগুন দেয়া হয়। আগুনের ঘটনার পর রাতেই আফসানা আক্তার (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ।পরিবারের অভিযোগ প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের লোকজন ওই কিশোরীকে তুলে নিয়ে হত্যা করেছে।
রায়পুরা থানার উপ পরিদর্শক (এসআই) দেব দুলাল দে বলেন, মঙ্গলবার রাতে নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ওই এলাকার অলফু মিয়াকে। এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার