আমিরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত লাশ উদ্ধার
২৬ অক্টোবর ২০২১, ০৫:২৯ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে আমিরগঞ্জ রেলস্টেশনের এক কিলোমিটার দূরের আউটার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ঢাকাগামী আন্তনগর তূর্ণা-নিশীতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি।
আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম নবী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর তূর্ণা-নিশীতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার অতিক্রম করার সময় ট্রেনটির নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। দুর্ঘটনার সময় হয়তো ওই ব্যক্তি অসাবধানতাবশত রেললাইনে অবস্থান করছিলেন।
আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটারের ওই রেললাইন ধরে চলাচলের সময় একটি ছিন্ন-বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম নবীকে জানানো হলে তিনি খবরটি নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানান। পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ।
রেলওয়ে পুলিশ বলছে, ট্রেনে কাটা পড়ে নিহত ওই ব্যক্তির বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়াও তাঁর মাথা থেঁতলে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে লাশ নিয়ে আসার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর জানানো হয়েছে। তারা এসে নিহতের হাত ও পায়ের আঙুলের ছাপ নিয়েছে। তাঁর লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ইমায়েদুল জাহিদী জানান, ট্রেনে কাটা পড়ে নিহত ওই ব্যক্তির পড়নে ছিল ময়লা হয়ে যাওয়া কালো রংয়ের লুঙি ও নীল রংয়ের ফুলহাতা শার্ট। তাঁর পরিহিত পোশাক দেখে মনে হয়েছে সে ভবঘুরে শ্রেণির কেউ হবে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি