রায়পুরায় দুই পুলিশকে কুপিয়ে পালালো আসামী
২৬ এপ্রিল ২০২২, ০৯:৫০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় আসামী ধরতে গেলে পুলিশের উপর হামলা চালিয়েছে আসামী ও তার লোকজন। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে আরিফ রাব্বানি (৩২) নামে থানার এক উপপরিদর্শক ও কনস্টেবল আলামিন (৪০) গুরুত্বর আহত হয়েছেন। আহতবস্থায় তাদেরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকালে রায়পুরা থানার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, জাহাঙ্গীর নগর গ্রামের বাচ্চু মেম্বারের ছোট ভাই ওয়ারেন্টভুক্ত আসামী স্বপন মিয়াকে গ্রেপ্তারের জন্য থানা পুলিশ তার বাড়িতে যায়। এসময় পুলিশ স্বপন মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে আসতে চাইলে আসামী স্বপন ও তার লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে থানার উপপরিদর্শক আরিফ রাব্বানি ও কনস্টেবল আলামিন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
স্বপনের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আসামী স্বপন মিয়াসহ হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি