রায়পুরায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
১৯ জুন ২০২২, ০৭:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় দেশি ফল সম্পর্কে পরিচিতি ও ফলের পুষ্টিগুণ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ধারণা দিতে ফল মেলা করেছে উপজেলা কৃষি অফিস। আজ রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলা করা হয়।
১টি স্টল নিয়ে স্টলে শিক্ষার্থীসহ দর্শনার্থীরা এ ফল উৎসবে অংশ নেয়। এতে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, চালতা, কামরাঙা, জলপাই, তরমুজ, অ্যাভোকাডো, আপেল, মাল্টা, লেবু, পেয়ারা, আনারস, লটকন, আনার, ড্রাগন, আঙ্গুর, পেঁপে, তাল, কদবেল, নারিকেল, বেতফল, কুল(বড়ই) ফলসহ বিভিন্ন প্রকার ফল স্থান পায়। এ সময় ৩০ রকমের ফল প্রদর্শনী করা হয়। স্টল ঘুরে ফলের প্রদর্শনী দেখেন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থীসহ দর্শনার্থীরা।
মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো মুস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মো: মোস্তফা খাঁন ও সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মুস্তাফিজুর রহমান বলেন, সকল প্রকার ফলের সাথে সাধারণ মানুষকে পরিচিতি ও খাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে জাতীয় কার্যক্রমের অংশ হিসেবে মেলার উদ্যোগ নেয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর