রায়পুরায় অপহৃত স্কুলছাত্রী ময়মনসিংহ থেকে উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
২৪ আগস্ট ২০২২, ০৩:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ময়মনসিংহ থেকে উদ্ধার এবং অভিযুক্ত অপহরণকারী জীবন মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ আগস্ট) সকালে নরসিংদীর পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গত রোববার বিকেলে রায়পুরার লোচনপুর এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি প্রাইভেটকারে করে অপহরণ করা হয় দশম শ্রেণির এক ছাত্রীকে। পরদিন স্থানীয় বখাটে হিসেবে পরিচিত জীবন মিয়া নামে একজন এবং অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন অপহরণের শিকার স্কুল ছাত্রীর বাবা।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক জীবন মিয়াকে। গ্রেপ্তারকৃত জীবন মিয়া (১৯) রায়পুরার অলিপুরা ইউনিয়নের স্বপন মিয়ার ছেলে। এ ঘটনায় অপর অজ্ঞাত চার অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর