রায়পুরায় সড়কের পাশ থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আঞ্চলিক সড়কের পাশের ঝোপঝাড় থেকে রশিতে বাঁধা অবস্থায় বিজয় মিয়া (২৬) নামে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার আমিরগন্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারের পূর্ব পাশে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বিজয় মিয়া নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় বাসিন্দা। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের পাশে ঝোপে গলায় রশি বাঁধা অবস্থায় মরদেহটি পরে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন পথচারী। পরে স্থানীয়রা আমিরগন্জ ফাঁড়ির পুলিশকে খবর দেন। নিহতের স্ত্রী ও স্বজনরা লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পুলিশের ধারণা হত্যার পর এখানে মরদেহ ফেলে রাখা হয়েছে।
নিহতের স্ত্রী আরিফা বেগম বলেন, শনিবার বিকেল ৪টায় নরসিংদীর বাসাইল এলাকার বাসা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হন তিনি। এর পর থেকে তার কোন খোঁজ পাচ্ছিল না পরিবার। অটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে এলাকাবাসী ও স্বজনদের ধারনা ।
রায়পুরা থানার আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ফরিদ উদ্দিন জানান, ওই যুবক কীভাবে মারা গেছেন বিষয়টি এখনো অস্পষ্ট। লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর